১১:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা Logo দেশে ফেরা হলো না ফখরুলের, যাত্রাপথে থেমে গেলো জীবন প্রদীপ Logo বড়লেখায় ওয়ারিছ আলী স্পোর্টস সেন্টার কর্তৃক রেফারী এসোসিয়েশনকে টি-শার্ট প্রদান Logo গরিবের ডাক্তার বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী পালিত Logo শাবিপ্রবির বাংলা বিভাগে ফল উৎসব অনুষ্ঠিত Logo জহরত আদিব চৌঃ এমপিকে জুড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অভিনন্দন Logo মৌলভীবাজারে বন্যার্ত ৫০০ পরিবারকে ৫২ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও রান্না করা খাবার Logo কুড়ি বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন Logo প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা Logo সমাজ বদলের স্বপ্নে একদল আলোকিত মানুষ

মৃত্যুর পর ইসলামি রীতিতে কবর চান কবীর সুমন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 212

কবীর সুমন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মরণোত্তর দেহদানের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমন। বছর চারেক আগে দেহদানের কথা বলেছিলেন তিনি, পরে অঙ্গীকারপত্রে সইও করেন।

বুধবার এক ফেসবুক পোস্টে কবীর সুমন লিখেছেন, ‘রমজান মোবারক। সবাইকে জানাতে চাই-কিছুকাল আগে এই ফেসবুকেই ঘোষণা করেছিলাম, আমি আমার দেহ দান করেছি, কোনো ধর্মীয় শেষকৃত্য আমি চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম। দেহদানের ইচ্ছা প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না।’

কবীর সুমন লিখেছেন, ‘আমি চাই, আমায় এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামি রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কতিপয় স্বজনকে এটা জানিয়ে দিলাম।’

১৯৯২ সালে গানের অ্যালবাম ‘তোমাকে চাই’ প্রকাশের পর জনপ্রিয় হয়ে ওঠেন কবীর সুমন। আধুনিক বাংলা গানের জনপ্রিয় এ শিল্পী বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে সমান জনপ্রিয়।

একসময় স্থানীয় রাজনীতিতে সক্রিয় হন। নন্দীগ্রাম আর সিঙ্গুর আন্দোলনের সময় তিনি দাঁড়িয়েছিলেন মমতার পাশে। এরপর যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের সংসদ সদস্য হন। পরে বনিবনা না হওয়ায় তৃণমূল ছাড়েন।

কবীর সুমনের নাম ছিল সুমন চট্টোপাধ্যায়। ধর্মান্তরিত হয়ে কবীর সুমন নাম ধারণ করেন। তাঁর জন্ম ভারতের ওডিশা রাজ্যে, ১৯৪৯ সালের ১৬ মার্চ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৃত্যুর পর ইসলামি রীতিতে কবর চান কবীর সুমন

আপডেট সময় : ০৯:৫২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫