০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই Logo বর্ণিল আয়োজনে এমসি কলেজে মোহনার বসন্ত বরণ উৎসব উদযাপন Logo ডায়াগনস্টিক সেন্টারে নানা অনিয়মের দায়ে লাখ টাকা জরিমানা

ভিসা ছাড়াই যে ৩৯ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

পাথারিয়া কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 157
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে ৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ। সূচকে বর্তমানে ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৩তম। যা ২০২৪ সালে ছিল ৯৭তম।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচক এ তথ্য দিয়েছে।

তবে আগাম ভিসা না নিয়ে যাওয়া যায় এমন দেশের সংখ্যা কমেছে। বাংলাদেশি পাসপোর্টধারীরা ৩৯টি দেশ ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।

২০২৪ সালে বাংলাদেশি পাসপোর্টধারীরা যেখানে ৪২টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারতেন, সেখানে এ বছর তা কমে দাঁড়িয়েছে ৩৯টিতে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের এবং শীর্ষে রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্ট।

সিঙ্গাপুরের নাগরিকরা ১৯৩টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। দ্বিতীয় অবস্থানে থাকা জাপান ও দক্ষিণ কোরিয়ার পাসেপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া যেতে পারবেন ১৯০টি দেশে।

সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়-এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়েছে।

বাংলাদেশিরা ভিসা ছাড়া যেতে পারবেন ৩৯টি দেশে।

দেশগুলো হচ্ছে—বাহামা দ্বীপপুঞ্জ, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কমোরো দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাত, মোজাম্বিক, নেপাল, নিউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস, গাম্বিয়া, টিমর-লেস্টে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।

নিউজটি শেয়ার করুন

ভিসা ছাড়াই যে ৩৯ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

আপডেট সময় : ০৮:২৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫