০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয় Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ Logo মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার Logo সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী Logo কুলাউড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo বড়লেখায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় ‘ব্রাজিল বাড়ি’ Logo চার বছরের অপেক্ষার অবসান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ

দুই চেয়ারম্যানের দ্বন্দ্বের জেরে সং ঘ র্ষ, প্রাণ হারালেন একজন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 407
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই চেয়ারম্যানের দ্বন্দ্বের জেরে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মদরিছ মিয়া তালুকদার (৫০)। মদরিছ উপজেলার পশ্চিমবাগ গ্রামের আব্দুল শুকুর তালুকদারের ছেলে। সংঘর্ষে আরো অন্তত ১০  জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে শিবপাশা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নলীউর রহমান তালুকাদর এবং সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদারের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার ও বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জেরে বৃহস্পতিবার  বিকাল সাড়ে তিনটার দিকে আলী আমজাদ তালুকদার গ্রুপের তৌফিক মিয়া তালুকদারের সাথে নলীউর রহমান তালুকদার গ্রুপের হারুন মিয়া (বড় মিয়া)র পুকুরের জায়গা নিয়ে বাক বিতন্ডা বাঁধে। বাক বিতন্ডার এক পর্যায়ে উভয় পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের এক পর্যায়ে তৌফিক মিয়ার ভাই  মদরিছ মিয়া গুরুতর আহত হন।

এসময় স্থানীদের সহযোগীতায় তার স্বজনরা মদরিছ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা বর্তমানে ঘটনাস্থলে যাচ্ছি।

এদিকে মদরিছ মিয়ার মৃত্যুর বিষয়টি জানাজানি হবার পর প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাট চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুই চেয়ারম্যানের দ্বন্দ্বের জেরে সং ঘ র্ষ, প্রাণ হারালেন একজন

আপডেট সময় : ০৯:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫