০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই

ইমরান গাইলেন ইসলামী গান ‘দ্বীনের পথে রোজার সাথে’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 164

শিল্পী ইমরান মাহমুদুল। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্লে-ব্যাক কিংবা মিউজিক ভিডিওতে সমানতালে পাওয়া যায় চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ইমরান মাহমুদুলকে। এবার তিনি এই রমজানে নতুন ইসলামী গান নিয়ে হাজির হয়েছেন। রুহ আফজা নিবেদিত গানটির শিরোনাম ‘দ্বীনের পথে রোজার সাথে’।

গীতিকার ও সাংবাদিক ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর করেছেন আমিরুল মোমেনীন মানিক। এ গানটি ভিডিওসহ প্রকাশ হয়েছে হামদর্দ টিভি, মানিক মিউজিকসহ বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে। গানটির ভিডিও নির্মাণ করেছেন আলম মোরশেদ।

এর আগেও ইসলামিক গান করেছিলেন ইমরান। নতুন গান প্রসঙ্গে তিনি বলেন, একেবারেই আলাদা ধরনের একটি কাজ। গানটির কথা-সুর বেশ মনে ধরেছে। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে ভালো লাগবে সবার।

গানটির সুরকার আমিরুল মোমেনীন মানিক বলেন, রমজানের এই পবিত্র মাসে একটি সুন্দর ইসলামি গান করার চেষ্টা করেছি আমরা। গানটির মধ্যে দিয়ে ইসলাম ও রমজানের বার্তা আরও ভালোভাবে সবার মাঝে ছড়িয়ে যাবে বলেই আমার বিশ্বাস।

ফয়সাল রাব্বিকীন বলেন, সব মিলিয়ে চমৎকার আয়োজনে হয়েছে গানটি। সবার ভালো লাগবে বলেই আমরা আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

ইমরান গাইলেন ইসলামী গান ‘দ্বীনের পথে রোজার সাথে’

আপডেট সময় : ১০:২৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫