০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব Logo পরিবার পরিকল্পনা কার্যক্রমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা রাজনগর Logo বারাণসী সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএইচইউ’র সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা Logo সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সুনামগঞ্জে বন্যা শঙ্কা অব্যাহত Logo ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

সোনার ভরি আবারও দেড় লাখ টাকা ছাড়াচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 153

সোনার অলংকার

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাজারে চার দিনের ব্যবধানে সোনার দাম বাড়ছে ভরিতে সাড়ে তিন হাজার টাকা। এতে প্রতি ভরি সোনার দাম আবারও দেড় লাখ টাকা ছাড়িয়ে যাবে। নতুন এই দাম আজ (বুধবার) সারা দেশে কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার মূল্যবৃদ্ধির বিষয়টি জানায়।

এর আগে গত শুক্রবার সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৬২৪ টাকা কমানো হয়েছিল। তাতে ভালো মানের সোনার ভরির দাম কমে দাঁড়ায় ১ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকায়। অবশ্য চার দিনের ব্যবধানে সেই দাম আবার বাড়ছে। গত ২০ ফেব্রুয়ারি সোনার দাম বেড়ে প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকায় উঠেছিল। দেশের বাজারে সেটিই ছিল সোনার এযাবৎকালের সর্বোচ্চ দাম।

নতুন দাম অনুযায়ী, আজ থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা, ২১ ক্যারেট সোনা ১ লাখ ৪৪ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ২৪ হাজার ২৮০ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে হবে ১ লাখ ২ হাজার ৩৭৫ টাকা। আজ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪১ হাজার ৬০১ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ২১ হাজার ৩৭৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৯ হাজার ৮৯০ টাকায় বিক্রি হয়েছে।

আজ থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনায় ৩ হাজার ৫৫৭ টাকা, ২১ ক্যারেটে ৩ হাজার ৩৯৪ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৯০৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ২ হাজার ৪৮৫ টাকা দাম বাড়বে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনার ভরি আবারও দেড় লাখ টাকা ছাড়াচ্ছে

আপডেট সময় : ০৮:০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫