০২:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর Logo বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা Logo অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে Logo রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ Logo জাকসুকে ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগ, প্রশাসনের কাছে স্মারকলিপি Logo সুচিত্রা সেন: পাবনার এক সাধারণ মেয়ে থেকে মহানায়িকা হয়ে ওঠার গল্প Logo সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার মীর্জা জামাল পাশা আর নেই

জুড়ীতে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 170

জুড়ীতে মিনি ম্যারাথনের প্রতিযোগীরা।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় চতুর্থবারের মতো ‘জুড়ী ১০ কিমি মিনি ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় জুড়ী উপজেলার বাছিরপুর জিরো পয়েন্ট থেকে ম্যারাথন দৌড় শুরু হয়ে বড়লেখার উপজেলার দাসেরবাজার অতিক্রম করে পুনরায় বাছিরপুর এসে শেষ হয়।

২০২১ সাল থেকে শুরু করে ২০২৩ সাল পর্যন্ত প্রতি বছর এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২০২৪ সালে বন্ধ থাকার পর এ বছর পুনরায় শুরু হয়। এবারের প্রতিযোগিতায় প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেয়।

ম্যারাথনে ৩৫ মিনিট সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন সাজ্জাদুর রহমান। ৩৭ মিনিট সময়ে দ্বিতীয় স্থান অর্জন করেন বিয়ানীবাজারের ইউসুফ আলী এবং ৪০ মিনিট সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করে কুলাউড়ার মো: মাহফুজ আহমেদ।

ম্যারাথন (০৮) আটটি ওয়াটার পয়েন্টের মাধ্যমে দৌড়বিদদের জন্য পানি ও ফুড সরবরাহসহ মেডিক্যাল টিম এবং স্বেচ্ছাসেবক টিম সহযোগিতা প্রদান করেন।

ম্যরাথনে অংশ নেয়া প্রথম ৩ জনকে নগদ অর্থ ও মেডেলসহ পুরস্কৃত করা হয় সর্বমোট ২৩ জনকে সনদ প্রদান করা হয়। ১০ বছর বয়সের তাহসিন আহমেদ ও ৫০ বছরের উপরে ৩ জনকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

ম্যরাথনের পরিচালক মেধাবী ক্ষুদে শিক্ষার্থী তানভীর মাহতাব ভূইঁয়া স্পন্দন বলেন, ছোট হয়ে এরকম একটি সারা ফেলতে পেরে আমি আপ্লুত। সব সময় সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এরকম প্রত্যন্ত অঞ্চলে এসে অংশগ্রহণ করে অনেকে আনন্দিত এটাই আমার চাওয়া।

নিউজটি শেয়ার করুন

জুড়ীতে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫