১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির Logo জ্বালানি তেলের জন্য সড়কেই রাত কাটাতে বাধ্য হয় বাইকাররা Logo চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা Logo কুলাউড়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান শওকতুল ইসলাম এমপি

শিক্ষার গুণগত মান পরিবর্তন না হলে মেধাবী প্রজন্ম গড়ে উঠবেনা : ব্যারিস্টার এম এ সালাম

পাথারিয়া কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 140
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, শিক্ষার গুণগত মান পরিবর্তন না হলে মেধাবী প্রজন্ম গড়ে উঠবেনা। বর্তমান প্রজন্মকে যুগোপযোগী করে গড়ে তুলতে হলে একটি সার্বজনীন শিক্ষা ব্যবস্থার প্রয়োজন। বিশেষ করে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে যাতে করে শিক্ষা পদ্ধতি চালু করা হয় সেদিকে সংশ্লিষ্টদের নজর দিতে হবে। তিনি শনিবার সকালে মোগলাবাজারস্থ হাজী আনোয়ার আলী একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ব্যারিস্টার এম এ সালাম বলেন, শিক্ষা জীবনে একজন শিক্ষার্থীকে মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে ছাত্র, শিক্ষক ও অভিভাবকের যৌথ সমন্বয় প্রয়োজন। বিশেষ করে প্রত্যেক অভিভাবককে অনেক বেশি সচেতন ও যতœশীল হতে হবে। বাড়িতে মা বাবা যদি তার সন্তানকে সময় দেন সেই সন্তান স্বাভাবিক কারনেই অনেক মেধাবী হয়ে গড়ে উঠে। ভবিষ্যতের জন্য এক ঝাঁক মেধাবী প্রজন্ম গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি। বিদ্যালয়র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী নুরুল ইসলামের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক ও সহকারী শিক্ষিকা রুনা আক্তার চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি মুজিবুর রহমান, দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নজরুল ইসলাম, রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শক্ষক মো. জাহিদুল ইসলাম দারা এবং ব্যাবসায়ী ও শিক্ষানুরাগী মুজিবুর রহমান জামাল। অনুষ্টানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার মুরব্বীয়ানসহ অনেকেই বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

শিক্ষার গুণগত মান পরিবর্তন না হলে মেধাবী প্রজন্ম গড়ে উঠবেনা : ব্যারিস্টার এম এ সালাম

আপডেট সময় : ০৮:৫৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫