০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী Logo কে এই সাইফুর? এমসি কলেজের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামির উত্থান, অপরাধ ও পরিণতি Logo মর্যাদাপূর্ণ বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডে সম্মানিত রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটির সংবর্ধনা Logo স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের চেতনায় আজ ফ্রান্সের জাতীয় দিবস Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব

পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত

বাসস
  • আপডেট সময় : ০৭:০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 197

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বাংলাদেশ সচিবালয়ে বৈঠক করেন। ছবি: পিআইডি

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশবান্ধব পাটের ব্যাগে ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়।

এ লক্ষ্যে আজ (২৩ ফেব্রুয়ারি) পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ উপদেষ্টার অফিস কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

বৈঠকে পরিবেশবান্ধব পাটের ব্যাগের ব্যাপক  প্রচলন ও ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয় এবং এর বিকাশে নীতিগত সহায়তার বিষয়ে আলোচনা হয়।

এসময় পাটের ব্যাগের ব্যাপক প্রচলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়,বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বিজেএমএসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধি সমন্বয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ওয়ার্কিং গ্রুপ দেশে বাস্তব অবস্থা পর্যালোচনা করে কোন কোন পণ্য ও দ্রব্যে পর্যায়ক্রমে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করা যায় সে বিষয়ে সরকারের নিকট মতামত উপস্থাপন করবে।

উপদেষ্টা বলেন, পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার পরিবেশ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এ বিষয়ে নীতিগত সহায়তা অব্যাহত রাখবে। পাটের ব্যাগের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে আমরা প্লাস্টিক দূষণ কমিয়ে একটি টেকসই ভবিষ্যৎ গড়তে পারি।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশে পরিবেশবান্ধব পাটজাত পণ্য  বিশেষ করে পাটের ব্যাগের ব্যাপক প্রচলনে পরিবেশ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পাট মন্ত্রণালয়।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ, পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসীসহ বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ)-এর সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত

আপডেট সময় : ০৭:০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫