০১:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির Logo জ্বালানি তেলের জন্য সড়কেই রাত কাটাতে বাধ্য হয় বাইকাররা Logo চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা Logo কুলাউড়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান শওকতুল ইসলাম এমপি

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ১১তম ডিজিটাল সামিট অনুষ্ঠিত

প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় : ০২:২০:০২ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 146

ডিজিটাল সামিটের একটি সেশন | ছবি: বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আজ ২২ ফেব্রুয়ারি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ আয়োজন ডিজিটাল সামিটের ১১তম সংস্করণ। আয়োজনটির পরিবেশনায় ছিল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। ‘ডিজিটাল রেনেসাঁ: ইনোভেটিং ফর টুমরো’স কনজিউমার’ প্রতিপাদ্য ধারণ করে এই বছরের সামিটে দুটি কিনোট সেশন, চারটি প্যানেল আলোচনা ও দুটি ইনসাইট অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনগুলোতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ এবং ব্যবসায়িক প্রতিনিধিরা। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ সিইও ও নির্বাহী সম্পাদক সাজিদ মাহবুব বলেন, ‘ডিজিটাল পরিবর্তন এখন আর শুধু একটা বিকল্প নয়, বরং অত্যাবশ্যকীয়। আমরা এমন এক সময় আছি, যেখানে ডিজিটাল রূপান্তর, ব্যবসা ও ব্র্যান্ডের সঙ্গে মানুষের যোগাযোগের ধরন বদলে দিচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের উদ্ভাবনী হতে হবে, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ও ভোক্তাদের চাহিদা বুঝতে হবে। এই সম্মেলনের লক্ষ্যই হলো বিশেষজ্ঞ বক্তা এবং সমবেত অতিথিদের পারস্পরিক আলোচনার মাধ্যমে ডিজিটাল মার্কেটিংয়ের প্রাসঙ্গিক বিষয়গুলোকে তুলে ধরা, যা আমাদের নতুনভাবে চিন্তা করতে, ভোক্তাদের সঙ্গে আরও ভালোভাবে সংযোগ তৈরি করতে এবং ডিজিটাল জগতে সফলভাবে এগিয়ে যেতে সাহায্য করবে।’

১১তম ডিজিটাল সামিটে দুটি কিনোট সেশন অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান বক্তা ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ও ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) প্রেসিডেন্ট জাভেদ আখতার এবং বিল্ডকন কনসালটেন্সিস লিমিটেড লিডারশিপ কনসালট্যান্টের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা অংশীদার মাহতাব উদ্দিন আহমেদ।

জাভেদ আখতার কি-নোট সেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটাভিত্তিক কৌশলের পরিবর্তনশীল ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি জানান, ব্যবসার নানা চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ খুবই ফলপ্রসূ, যা ইউনিলিভার তাদের কার্যক্রমে গভীরভাবে সংযুক্ত করেছে।

প্যানেল আলোচনাগুলোতে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়। হাইপার পার্সোনালাইজেশন ও অভিজ্ঞতানির্ভর অর্থনীতির মতো প্রাসঙ্গিক বিষয়ের পাশাপাশি ডেটাভিত্তিক ক্রিয়েটিভিটির চর্চায় উদ্ভাবনের গুরুত্ব এবং ডিজিটাল মার্কেটিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বৈপ্লবিক ভূমিকার মতো বিষয়গুলো আলোচিত হয়। প্যানেল আলোচনা ও ইনসাইট সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের করপোরেট খাতের বিশেষজ্ঞরা।

আয়োজনটির অফিশিয়াল ক্যারিয়ার অংশীদার টারকিশ এয়ারওয়েজ, হসপিটালিটি অংশীদার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, নলেজ অংশীদার মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ, টেকনোলজি অংশীদার আমরা টেকনোলজিস লিমিটেড ও পিআর অংশীদার হিসেবে ছিল ব্যাকপেজ পিআর।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ১১তম ডিজিটাল সামিট অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:২০:০২ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫