০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয় Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ Logo মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার Logo সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী Logo কুলাউড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo বড়লেখায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় ‘ব্রাজিল বাড়ি’ Logo চার বছরের অপেক্ষার অবসান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ

আ.লীগ মানুষকে মানুষ মনে করত না, রাজনৈতিক নেতাদের উপহাস করত: জামায়াতের আমির

জেলা প্রতিনিধি, চাঁদপুর
  • আপডেট সময় : ০২:০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 193

চাঁদপুরের হাজীগঞ্জে জামায়াতের পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন শফিকুর রহমান। শনিবার বিকেলে উপজেলার পশ্চিম বাজার বিশ্বরোড এলাকায়

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা নির্বিঘ্নে চুরি-ডাকাতি, খুন-গুম করার জন্য আমাদের জেলে নিয়েছে। তারা মনে করেছে, তারা যা চাবে, তা–ই পাবে। তারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে। তারা (আওয়ামী লীগ) মানুষকে মানুষ মনে করত না। রাজনৈতিক নেতাদের উপহাস করে কথা বলত। তাদের ধারণা, তারা দীর্ঘকাল শাসন করে বেড়াবে। তারা ভুলে গেছে, সবকিছুর মালিক আল্লাহ। তিনি বসাতেও পারেন, খসাতেও পারেন।’

আজ শনিবার বেলা তিনটায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পশ্চিম বাজার বিশ্বরোড এলাকায় জামায়াতের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির এ কথা বলেন। জেলা জামায়াত এ পথসভার আয়োজন করে।

আওয়ামী লীগকে ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, ‘তারা এমনভাবে শাসন করল, শেষ পর্যন্ত বাংলাদেশ থেকেই পালিয়ে গেল। সামান্য অজুহাতে আমাদের ডাকাত, চোর, ধর্ষক—এগুলো বলত। আওয়ামী লীগের একটি পরিবার দেশের মানুষকে দাস মনে করত। তারা ভুলে গেছে, মানুষ অনেক কিছু পরিকল্পনা করে, তার কিছু বাস্তবায়ন হয়, কিছু হয় না। কিন্তু আল্লাহ যা পরিকল্পনা করেন, তার পুরোটাই বাস্তবায়ন হয়।’

পথসভায় জামায়াতের আমির আরও বলেন, ‘আমরা তো তাদের (আওয়ামী লীগ) যাইতে বলি নাই। তারা দেশের নিরীহ মানুষের বিরুদ্ধে গেছে, জুলম-অত্যাচার করেছে। এর ফল তারা পেয়েছে, আরও পাবে।’ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচনটা দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগ কাটবে। তারপর অবশ্যই জাতীয় নির্বাচনও দিতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ কিছু মৌলিক সংস্কার চায়।

জেলা জামায়াতের নায়েবে আমির মো. মাসুদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি শাহজাহান মিয়ার সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এ টি এম মাসুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরের (দক্ষিণ) সহকারী সেক্রেটারি কামাল উদ্দিন, জেলা জামায়াতের সাবেক আমির আবদুর রহিম পাটোয়ারী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন জাহাঙ্গীর আলম প্রধান, চাঁদপুর শহর জামায়াতের আমির আইনজীবী মো. শাহজাহান খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আ.লীগ মানুষকে মানুষ মনে করত না, রাজনৈতিক নেতাদের উপহাস করত: জামায়াতের আমির

আপডেট সময় : ০২:০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫