০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী Logo কে এই সাইফুর? এমসি কলেজের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামির উত্থান, অপরাধ ও পরিণতি Logo মর্যাদাপূর্ণ বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডে সম্মানিত রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটির সংবর্ধনা Logo স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের চেতনায় আজ ফ্রান্সের জাতীয় দিবস Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব

শেষ হলো কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যালের দ্বিতীয় আসর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 419

উপকূলীয় জীবন-প্রতিপাদ্যকে সামনে রেখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল (সিডিএসটিএফ)’ | ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল (সিডিএসটিএফ)।

গত সোমবার থেকে শুরু হওয়া এবারের উৎসবের মূল বিষয় ছিল ‘উপকূলীয় জীবন’, যেখানে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা, সংগ্রাম, সংস্কৃতি ও টিকে থাকার লড়াই তুলে ধরা হয়। উৎসব শেষ হয় গতকাল বুধবার।

উৎসবের উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক লিজা সারমিন। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, ‘কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল আমাদের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের একটি সিগনেচার প্রোগ্রাম। এই প্ল্যাটফর্মে আমরা মূলত পিছিয়ে পড়া জনগণের গল্পগুলো তুলে আনার চেষ্টা করি।’ তিনি আরও যোগ করেন, ‘এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা সৃজনশীলতার বিকাশ ঘটায়, যা আমাদের ভবিষ্যৎ সাংবাদিকতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

উৎসবের প্রথম দিনের মূল কার্যক্রম ছিল চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা। এদিন চলচ্চিত্র নির্মাণের নানা দিক নিয়ে আলোচনা করেন সাংবাদিক আশ্বাস এম এ চৌধুরী এবং স্টুডিও ইয়েলো সামথিং লিমিটেডের চলচ্চিত্র পরিচালক রাকা নওশিন নাওয়ার। আলোচনায় সামাজিক সচেতনতা, চলচ্চিত্রের মাধ্যমে প্রান্তিক জনগণের দুর্ভোগের সঠিক চিত্র তুলে ধরা এবং সুন্দর সমাজ বিনির্মাণে চলচ্চিত্রের ভূমিকা উঠে আসে।

দ্বিতীয় দিনে সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক এবং ফেস্টিভ্যালের আহ্বায়ক আব্দুল কাবিল খানের সঞ্চালনায় ইউএনডিপি বাংলাদেশের সমন্বয়ে একটি আলোচনা অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের যোগাযোগ বিভাগের প্রধান মো. আব্দুল কাইয়ূম, ইউএনডিপির প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ মোহাম্মদ ফয়সাল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজা পারভীন এবং ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্টের (আইসিডি) প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান। আলোচনা সভায় জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়, বিশেষভাবে কয়রা অঞ্চলের মানুষের দুর্ভোগ তুলে ধরা হয়।

এ ছাড়া দ্বিতীয় দিনে পুরস্কৃত হন ‘এক মিনিট’ ক্যাটাগরির চলচ্চিত্রের বিজয়ীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উপদেষ্টা এবং দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক গোলাম রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের পাশাপাশি চলচ্চিত্রের মাধ্যমে আমাদের প্রান্তিক জনগণের সমস্যা ও সংস্কৃতিকে তুলে ধরতে হবে।’

উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে ‘ঘুমপরী’ সিনেমার অভিনেত্রী তানজিন তিশা, পরিচালক জাহিদ প্রীতম এবং চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদোয়ান রনিসহ অন্যরা উপস্থিত ছিলেন। তাঁরা সিনেমার গল্প এবং নির্মাণপ্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। এ ছাড়া এদিন উৎসবের অন্যান্য ক্যাটাগরির বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এবারের উৎসবের কৌশলগত অংশীদার ছিল প্রথম আলো ডটকম ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেষ হলো কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যালের দ্বিতীয় আসর

আপডেট সময় : ১২:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫