০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির Logo জ্বালানি তেলের জন্য সড়কেই রাত কাটাতে বাধ্য হয় বাইকাররা Logo চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা Logo কুলাউড়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান শওকতুল ইসলাম এমপি Logo জুড়ীতে ৩৭০০ কৃষকের হাতে পৌঁছাল সার ও বীজ

কেমুসাস-এর ৮৮ বর্ষের সাধারণ সভা অনুষ্ঠিত

কেমুসাস ঐতিহ্যের ধারাবাহিকতায় আলো ছড়িয়ে যাবে

পাথারিয়া কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 204

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-এর ৮৮ বর্ষের বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্য দিচ্ছেন সংসদের সহসভাপতি প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেন্দ্রীয় মুসলিম মুসলিম সাহিত্য সংসদ হাঁটি হাঁটি পা করে ৮৯ বছরে পদার্পণ করেছে। শীঘ্রই এ প্রতিষ্ঠান শতবছর পূর্ণ করবে। প্রতিষ্ঠার পর থেকে কেমুসাস আলো ছড়িয়ে যাচ্ছে। এক ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে সাহিত্য-সংস্কৃতির চর্চায় ভূমিকা রাখছে এ প্রতিষ্ঠান। ভাষা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের অভ্যুত্থানসহ প্রতিটি ঐতিহাসিক প্রেক্ষাপটে কেমুসাসের রয়েছে দীপান্বিত অধ্যায়। এ প্রতিষ্ঠানের ঐতিহ্যের ধারাবাহিকতায় আলো ছড়িয়ে যাবে।
উপমহাদেশের অন্যতম ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-এর ৮৮ বর্ষের বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কেমুসাসের শহিদ সোলেমান হলে সংসদের অসংখ্য জীবন সদস্যের উপস্থিতিতে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ সভাপতি আফতাব চৌধুরীর সভাপতিত্বে সভায় ২০২৪ সালের বার্ষিক সাধারণ সভার প্রতিবেদন পাঠ করেন সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব, অডিট রিপোর্ট এবং ২০২৫ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, ৮৭ বর্ষের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন কার্যকরী পরিষদ সদস্য কবি কামাল তৈয়ব অ্যাডভোকেট, শোকপ্রস্তাব পাঠ করেন কার্যকরী কমিটির সদস্য জাহেদুর রহমান চৌধুরী। কার্যকরী কমিটির সদস্য কবি কামাল তৈয়ব অ্যাডভোকেট ও কামরুল আলমের যৌথ সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বার্ষিক সাধারণ সভা বাস্তবায়ন উপ-কমিটির আহ্বায়ক, মাসিক আল ইসলাহ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কেমুসাসের জীবন সদস্য ওমর ফারুক। সাধারণ সভায় কবি ও গবেষক মুসা আল হাফিজকে দেওয়ান আহবাব স্বর্ণপদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
জীবন সদস্যদের মধ্য থেকে বক্তব্য দেন হারুনুজ্জামান চৌধুরী, হাফিজ আবদুল হাই হারুন, মুসা আল হাফিজ, দেওয়ান মাহদি, কাওসার চৌধুরী, মোয়াজ আফসার, আলিম উদ্দিন আলম, প্রফেসর ড. তোফায়েল আহমদ, তাসলিমা খানম বীথি, লোকমান হেকিম, রুহুল আমিন নগরী, ডা. হোসাইন আহমেদ, মাশহুদুল হুদা খান, হাসানুজ্জামান চৌধুরী, সরওয়ার ফারুকী, মুহিত চৌধুরী, বিপ্লবী মুজিবুর রহমান, এখলাসুর রহমান, মাওলানা আবদুল মালিক চৌধুরী, এম. শহিদুজ্জামান চৌধুরী, আবদুল কাদের তাপাদার, কামাল আহমদ, এম এ মালিক, ড. শাহাদাত চৌধুরী, সাঈদ নোমান, অ্যাডভোকেট আবদুল আহাদ, প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। সভায় সদস্যদের উত্থাপিত প্রস্তাবগুলোর জবাব দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম আউয়াল। সভার শেষে মোনাজাত করেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সদস্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

কেমুসাস-এর ৮৮ বর্ষের সাধারণ সভা অনুষ্ঠিত

কেমুসাস ঐতিহ্যের ধারাবাহিকতায় আলো ছড়িয়ে যাবে

আপডেট সময় : ০৬:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫