০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির Logo জ্বালানি তেলের জন্য সড়কেই রাত কাটাতে বাধ্য হয় বাইকাররা Logo চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা Logo কুলাউড়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান শওকতুল ইসলাম এমপি Logo জুড়ীতে ৩৭০০ কৃষকের হাতে পৌঁছাল সার ও বীজ

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

ব্রাজিলের জয়, কলম্বিয়ায় আটকে গেল আর্জেন্টিনা

খেলা ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 150

ব্রাজিলের গোল উদ্‌যাপন | এএফপি

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে কলম্বিয়ার বিপক্ষে হারের শঙ্কায় পড়তে হয়েছে আর্জেন্টাইনদের।তবে টুর্নামেন্টের অন্যতম ফেবারিটদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত কোনোরকমে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার ড্রয়ের দিন জয়ে ফিরেছে ব্রাজিল। বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল জিতেছে ২-১ গোলে।

কলম্বিয়ার বিপক্ষে ড্রয়ের পরও অবশ্য ‘বি’ গ্রুপে শীর্ষেই আছে আর্জেন্টিনা। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৪। আর সমান ম্যাচে ১ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল। ১ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে ইকুয়েডর। ব্রাজিলের ঋণাত্মক ৫ গোল ব্যবধানের বিপরীতে ইকুয়েডরের গোল ব্যবধান ‍+১। অন্যদিকে এক ম্যাচের একটিতে ড্র করে চারে আছে কলম্বিয়া এবং দুই ম্যাচের দুটিতে হেরে তলানিতে বলিভিয়া।

ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়া শহরের মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে আর্জেন্টিনা বল দখলে এগিয়ে থাকলেও সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। ৭০ শতাংশ বলের দখল রেখে ৭টি শট নিয়ে মাত্র ৩টি লক্ষ্যে রাখে আর্জেন্টিনা। বিপরীতে ৩০ শতাংশ বলের দখল রাখা কলম্বিয়া শট নেয় ৯টি এবং লক্ষ্যে রাখে ৪টি।

এদিন ম্যাচের প্রথম গোলটা করে কলম্বিয়াই। ৩৩ মিনিটে অস্কার পেরেরা এগিয়ে দেন কলম্বিয়াকে। যদিও এই লিড ৩ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি তারা। তরুণ তারকা ক্লদিও এচেভেরির গোলে সমতা ফেরে আর্জেন্টিনা। এর আগে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করেছিলেন ম্যানচেস্টার সিটিতে চুক্তিবদ্ধ এই ফরোয়ার্ড।

সমতায় ফিরে ম্যাচের বাকি সময়ও বলের দখলে দাপট দেখায় আর্জেন্টিনা। তবে সুযোগ তৈরিতে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ছিল কলম্বিয়াই। আর্জেন্টাইন গোলরক্ষক সান্তিনো বারবি বাধা হয়ে না দাঁড়ালে এই ম্যাচে হারতেও পারত আর্জেন্টাইন যুবারা। যদিও শেষ পর্যন্ত তেমনটা হয়নি। ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ দিয়েগো প্লাসেন্তে বলেছেন, ‘এটা খুব কঠিন ম্যাচ ছিল। বিশেষ করে শারীরিক দিক থেকে। আমাদের খেলতে অনেক সংগ্রাম করতে হয়েছে। তারা খুবই ভালো খেলেছে। আর আপনাকে প্রতি ৪৮ ঘণ্টা পরপর ম্যাচ খেলতে হবে, তখন বিষয়টা কঠিন।’ আর্জেন্টিনার পরের ম্যাচ আগামী মঙ্গলবার রাতে বলিভিয়ার বিপক্ষে।

আর্জেন্টিনার পয়েন্ট হারানোর দিন ৬ গোল খাওয়ার যন্ত্রণা নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল। তবে আগের ম্যাচের বড় হারের জ্বালা ভুলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। এদিন ম্যাচে ১৪ মিনিটে গ্যাব্রিয়েল মোসকারদোর গোলে লিড নেয় ব্রাজিল, আর দলটির হয়ে ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রেনো বিদন।

বিরতির পর বলিভিয়া এক গোল শোধ করলেও শেষ পর্যন্ত ব্রাজিলের জয় ঠেকাতে পারেনি। ২-১ ব্যবধানে জিতেই মাঠ ছেড়েছে ব্রাজিলের যুবারা। আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে ব্রাজিল পরের ম্যাচ খেলবে ইকুয়েডরের বিপক্ষে। আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া।

নিউজটি শেয়ার করুন

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

ব্রাজিলের জয়, কলম্বিয়ায় আটকে গেল আর্জেন্টিনা

আপডেট সময় : ০৬:১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫